রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

সুনামগঞ্জের আহমদাবাদ গ্রামে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন,ঘাতক স্বামী আটক

স্টাফ রিপোর্টার:: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক স্ত্রী’কে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের নারীর নাম রাকিবা বিবি(২২)।

 

রবিবার সকালে গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এমন হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘাতক স্বামীর নাম সাইদী চৌধুরী (২৩) । খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়, রবিবার সকাল ৭টায় গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরী’র ছেলে সাইদী চৌধুরী (২১) তার বসতঘরে স্ত্রী রাকিবা বিবি’র সাথে পরিবারিক কলহের এক পর্যায়ে ঘাতক সাইদী চৌধুরী তার স্ত্রীকে গলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটায়।

 

তাৎক্ষনিক আশেপাশের লোকজন টের পেয়ে উপস্থিত হয় এবং রাকিবা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবা বিবি (২২) কে মৃত্যু ঘোষনা করে।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর