রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

বিশ্বম্ভরপুরে ভূয়া পুলিশসহ আটক দুই

স্টাফ রিপোর্টার:: / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক ভুয়া পুলিশকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক ভুয়া পুলিশ মো: বাকির হোসেন (২৮), সে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর গ্রামের মো: আবু চাঁন মিয়ার ছেলে।

আজ ২ ডিসেম্বর সোমবার ভোর ৫ টার সময় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মাছিমপুর বিওপির এলাকার গামারীতলা থেকে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাকে আটক করে। এ সময় তাবারত হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল ড্রাইভারকেও আটক করেছে বিজিবি সদস্যরা। মোটরসাইকেল ড্রাইভার তাবারত হোসেন তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের দক্ষিণ গোড়িলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদ’কে বলেন, আজ সকাল ৫ টার দিকে মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর এলাকার গামারীতলা গ্রামের রাস্তা দিয়ে মো: বাকির হোসেন ড্রাইভার নিয়ে একটিমোটরসাইকেল যোগে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় প্রবেশ করে। তখন মাছিমপুর বিওপির টহলদল তাদেরকে সন্দেহ হলে তাদের মোটরসাইকেলসহ পুলিশের পোষাক পড়া বাকির হোসেন ও ড্রাইভার তাবারত হোসেন আটক করে বিজিবি সদস্যরা। পরে বিজিবির জিজ্ঞাসাবাদে এসময় বাকির হোসেনতার পাওনা টাকা উদ্ধারের করতেই পুলিশের পোষাক পড়ে পুলিশ সেজে পাওনাদারদের বাড়িতে যাচ্ছিল বলে শিকার করে। পুলিশের পোষাক পরিহিত ব্যক্তিটি ভুয়া পুলিশ।

আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর