বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত -২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

 

শেরপুর জেলার ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জান্নাত আক্তার (২২) ও ইসমত আরা (২৫) নামে দুই নারি আহত হয়েছে।

রবিবার (১ডিসেস্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ইসরাফিল ওরফে ধলার স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে তিন ব্যক্তিকে স্বনামে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলো একই এলাকার শামছুল হকের ছেলে মো. মুন্নাফ(৪৫), এবং তার দুই ছেলে নুর জালাল(২৫) ও নজরুল ইসলাম(২৭)।

ঝিনাইগাতী থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, বাদী ও বিবাদীদের আবাদী জমি পাশাপাশি থাকায় প্রতিবছর আসামীরা বাদীদের জমিতে জবর দখল করে মাটি ভরাট করে বেদখল করে। প্রতিবছরের ন্যয়
রবিবার (১ডিসেস্বর) সকালে একই কায়দায় মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা মিলে ইসরাফিল ওরফে ধলার জমিতে মাটি ভরাট করে জবরদখলের চেষ্টা করে।

এসময় ইসরাফিল ওরফে ধলার পরিবার তাদের এই জবরদখলে বাঁধা দিতে গেলে
মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা অর্তকিত ভাবে দেশীয় লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারাক্তক ভাবে আহত হয়
ইসরাফিল ওরফে ধলার দুই মেয়ে জান্নাত আক্তার ও ইসমত আরা। এসময় আসামীরা জান্নাত আক্তারের গলায় থাকা একটি ৬আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে অত্র মামলার বাদী
মোছা. হুনুফা বেগম জানান, আমার স্বামীর জমি জবরদখল করে মাটি ভরাট করে বেদখলের চেষ্টা করে
মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা। তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমার দুই মেয়েকে পিটিয়ে আহত করা সহ একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ট তদন্ত সাপেক্ষে এর ন্যায় বিচার কামনা করছি।

অপরদিকে অত্র মামলার বিবাদী মুন্নাফ ও তার ছেলেদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এই বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর