বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে একাই চার পদে ইউএনও

রিপোর্টারের নাম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা একাই পালন করছেন গুরুত্বপূর্ণ চার পদের দায়িত্ব।

জানা গেছে, ৫ আগষ্ট সরকার পতনের পর উপজেলা চেয়ারম্যানদের অপসরণ করা হয়। পরে উপজেলা প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেন ইউএনও সুইচিং মং মারমা। দুই দায়িত্বই তিনি নিষ্ঠার সাথে পালন করছিলেন। এ দিকে পৌর মেয়রকে অপসরণ করা হলে পৌর প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান। তিনিও নিষ্ঠার সাথে দুই দায়িত্বই সামলে নিচ্ছিলেন। কিন্তু গত ২৮ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান ভুমি মন্ত্রনালয়ের অধিনে দেড় মাসের সার্ভে এন্ড সেটেলম্যান প্রশিক্ষণে যান। ফলে ওই দুই দপ্তরের দায়িত্বও গিয়ে পড়ে ইউএনও সুইচিং মং মারমার কাঁদে। এতে করে গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে তাড়াশের ইউএনও-কে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবা নিতে আসা পৌর সদরের মাবিয়া খাতুন মিম, সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামের তানিয়া খাতুন, তাড়াশ সদন ইউনিয়নের শফিকুল ইসলামসহ একাধিক সেবা প্রত্যাশী জানান, ইউএনও একাধিক পদে দায়িত্ব পালন করলেও আমাদের সেবা পেতে কোন অসুবিধা হচ্ছে না।

এ প্রসঙ্গে ইউএনও সুইচিং মং মারমা বলেন, নিয়মাতান্ত্রিক ভাবেই গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের দায়িত্ব পড়েছে আমার উপর। প্রতিটি দপ্তরের দায়িত্বই সুষ্ঠু ভাবে পরিচালনার চেষ্টা করছি। যদিও আমার জন্য এটা অনেক বড় চাপ। তারপরও সরকারী বিধান পালন করতে হচ্ছে। প্রশিক্ষণ শেষ করে সহকারী কমিশনার (ভুমি) যোগদান করলে তখন দায়িত্ব কিছুটা কমে যাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর