বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

ইস্কন নিষিদ্ধের দাবিতে তাড়াশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। একই সঙ্গে তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লি, ছাত্র-জনতা একত্রিত হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড়ো হন। পরে হাজার হাজার জনতা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নই, বরং জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানাই।

তারা আরও বলেন, ইস্কনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা গণঅভ্যুত্থানের সময় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছি। বাঙালি জাতিকে বিভক্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর