বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

আমাদেরকে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে হবে- রাজিব আহম্মেদ মাসুম

রিপোর্টারের নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবার আগে দেশ, দেশের জন্য আমরা কাজ করব। আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারবে যে, আমরা তাদের জন্য ভালো কিছু করেছি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে হবে

শনিবার (৭ ডিসেম্বর) সকালে তাড়াশ বাঁশ বাজার মাঠ চত্বরে তাড়াশ(TPL)প্রিমিয়ারলীগ খেলা শুরুর আগে TPL খেলা আয়োজকদের,খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজিব আহম্মেদ মাসুম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। জনগণ মনে করে- গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন হয়েছে। গণহত্যা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না, কেউ অপকর্ম করলে তার দায় উপজেলা যুবদল নেবে না।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রতির সাথে বসবাস করে আসছে।আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ হিসেবে এই দেশে জন্মগ্রহণ করেছি। এ দেশ আমাদের সবার। আমরা সবাই মিলে এ দেশকে গড়ব। কোনো অপশক্তির ষড়যন্ত্রে সম্প্রতি বিনষ্ট করে দেশের অগ্রগতি থামানো যাবে না। আমরা সবাই ঐক্য থেকে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ে তুলবো।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্পষ্ট বার্তা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর শতসহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন। দুষ্কৃতকারী কোনো দলের না। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতির মাধ্যমেই এলাকায় স্থায়ী শান্তি সম্ভব। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। হিংসা-হানাহানি আর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর