বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

রিপোর্টারের নাম / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের আইসিটি মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. গোলাম আজমকে ফুলেল সংবর্ধনা দেন। এ সময় দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা ও বিদ্যুৎসাহী সদস্য প্রবীন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকেও ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
অধ্যক্ষ জাফর ইকবালের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শাহাদত হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক সাব্বির আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রায়হান আলী, প্রভাষক মহব্বত আলী মুক্তা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃষ্টি খাতুন প্রমূখ।
এ সময় ড. মো. গোলাম আজম বলেন, ছাত্রীদের শিক্ষার গুণগত মানের পরিবর্তন ঘটাতে হলে অবশ্যই নিয়মাতান্তিক ভাবে পড়া-লেখায় লেগে থাকতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। জীবন গড়তে হলে অবশ্যই শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। একজন শিক্ষকই পারেন একজন আদর্শ মানুষ গড়তে। আমাদের সে পথেই এগিয়ে যেতে হবে। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে গুণী শিক্ষক হিসেবে অধ্যাপক রায়হান আলী ও প্রভাষক সুলতান মাহমুদকে সংবর্ধনা দেয়া হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর