বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রিপোর্টারের নাম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াশ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মার্মা। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহমেদ, তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক এবং তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মো. আব্দুল বারী খন্দকার।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার জন্য তাঁদের অবদান নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের মূল্যায়ন করতে আমাদের নতুন প্রজন্মকে সচেতন হতে হবে এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

উক্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা স্ইুচিং মং মারমা বলেন ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করার জন্য নির্বিচারে মনির চৌধরী, গোবীন্দ চন্দ্র দেব, অধ্যাপক, আনোয়ার পাশা, ডা. আলিম চৌধরী সহ অসংখ্য বুদ্ধিজিবীকে হত্যা করেন। যা ছিল বাঙ্গালী জাতির জন্য অপুরণীয় ক্ষতির কারণ। আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের আত্তত্যাগ আমরা কখনও ভুলব না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর