বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জের সলঙ্গায় দুই সন্তানের জননীর বিয়ের দাবিতে অনশন

রিপোর্টারের নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী অনশনে বসেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যে পাড়া গ্রামে প্রেমিক বাবু ডাইভারের বাড়িতে অনশন শুরু করেন এই নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিনদিন ধরে বিয়ের দাবিতে বাবু ডাইভারের বাড়িতে উঠলে বিয়ে না করে উল্টো হুমকি ও ভয় দেখাতে থাকে, বিষয়টি দেন দরবার করে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, স্বামী ও দুই সন্তান রেখে বিয়ের দাবিতে বাবু ডাইভারের বাড়িতে উঠায় এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা

প্রেমিক বাবু ডাইভার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যে পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি।

ভুক্তভোগী নারী আলপোনা খাতুন জানান, ৮ বছর ধরে বাবু ডাইভারের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বিয়ের কথা উঠলে বাবু ডাইভার বিয়ের বিষয়টি এড়িয়ে যান এবং নানা অজুহাতে সময় কাটাতে থাকেন।

ঐনারী আরো বলেন, স্বামী সন্তান রেখে বাবু ডাইভারের বাড়িতে এসেছি, যতক্ষণ পর্যন্ত বাবু আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না।”

আলপোনা খাতুন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দ পাড়া গ্রামের গোলবার হোসেনের মেয়ে।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন এখনো অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর