বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

“১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস” এই দিন জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিবস।
দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয় দিবস উপলক্ষে
শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাড়াশ উপজেলা যুবদল।

তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মোঃ রাজিব আহম্মেদ মাসুমের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনটির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক ও তাড়াশ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী রাজিব আহম্মেদ মাসুম বলেন, ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য যেমন আনন্দ ও উৎসবের দিন শোক ও বেদনার, অন্যদিকে বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আজকের এই দিনে যুবদল শ্রদ্ধার সঙ্গে সকল বীর শহীদদের স্মরণ করছে।

দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয়। বিজয়ের এই দিনে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা- বোন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।

১৬ই ডিসেম্বর” মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ( ভোর ৬-৪২) মিনিটে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে, শহীদ বেদীতে
পুষ্প্রস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯-০০ মিনিটে উপজেলা চত্বর শহীদ বেদি সহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনেসহ, সব প্রাতিষ্ঠানিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জোহর এর নামাজ শেষে মসজিদে ও অন্যান্য উপাসনালয় সুবিধা জনক সময়ে, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগাডো ও অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তাড়াশ উপজেলা প্রশাসন কর্তৃক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর