বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে ভুমি সেবা সার্ভার একমাস ধরে বন্ধ

রিপোর্টারের নাম / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে নামজারির আবেদন, প্রতিবেদন প্রেরণ ও ভূমি উন্নয়ন কর প্রদানের সার্ভার এক মাস ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার শতশত সেবা প্রত্যাশী এ সকল ভূমি সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন। ভূমি মন্ত্রনালয় সার্ভার উন্নয়নের নামে তা বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েরেছ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলার মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সেলিম আহম্মেদ শাহিন বলেন, গত ২৬ নভেম্বর থেকে অদ্যবধি পর্যন্ত ভূমি মন্ত্রনালয়ের সার্ভার বন্ধ রয়েছে। ফলে নামজারির আবেদন, নামজারির প্রতিবেদন প্রেরণ ও ভূমি উন্নয়ন কর গ্রহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। আর এ অবস্থা শুধু তাড়াশ উপজেলায় নয়, সারা দেশে। তাড়াশ সদর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর
দিতে আসা মাধবপুর গ্রামের দবির উদ্দিন জানান, ভূমি রেজিস্ট্রী করার জন্য ভূমি উন্নয়ন করের দাখিলা প্রয়োজন। কিন্তু সার্ভার বন্ধ থাকায় তা নিতে পারছি না। ফলে একান্ত প্রয়োজনে জমি বিক্রি করাও সম্ভব হচ্ছে না। অন্য দিকে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে নামজারির সেবা নিতে আসা এরশাদ আলী জানান, দলিল মূলে মালিকানা সম্পত্তি নামজারি ছাড়া ক্রয়- বিক্রয় হয় না। মেয়ের বিয়ের জন্য এক মাস আগে জমি বিক্রির বায়না নিলেও সার্ভার জটিলতায় নামজারি না পেয়ে জমি বিক্রি করতে পারছি না।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, বিষয়টি ভূমি মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন। তবে আশা করছি খুব শীঘ্রই সার্ভার জটিলতার সমাধান হয়ে উক্ত ভূমি সেবা চালু হবে এবং সেবা প্রত্যাশীদের ভোগান্তির অবসান ঘটবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর