বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচিতে তাড়াশ দ্বিতীয় স্থান অর্জন

রিপোর্টারের নাম / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান  স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচিতে জেলার মধ্যে দ্বিতীয়স্থান অর্জন করেছে। এই কৃতিত্ব অর্জন করায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ক্রেস্টটি গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এরফান আহম্মেদ।
জানা গেছে, সম্প্রতি সময় সরকার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপি এইচপিভি টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছে। উক্ত টিকাদান কর্মসূচিতে টিকাদান অর্জন, অনলাইন রেজিষ্ট্রেশন ও ভ্যাকসিন অপচয় রোধে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিরাজগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয়স্থান অর্জন করেছে। এ কর্মের স্বীকৃতিস্বরুপ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আবুল কালাম আজাদ জানান, আমরা অত্যান্ত নিষ্ঠার সাথে এইচপিভি টিকার অনলাইন রেজিষ্ট্রেশন, এটির শতভাগ বাস্তবায়ন ও ভ্যাকসিন অপচয়রোধে কাজ করেছি, তাই এ স্বীকৃতি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এরফান আহম্মেদ বলেন, এই টিকাদান কর্মসূচির সাথে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রচেষ্ঠায় এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে। এইচপিভি টিকাদান কর্মসূচির সফলতা আমাদের কাজের আগ্রহকে বাড়িয়ে দিয়েছে। সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রচেষ্ঠায় আমরা সামনের দিনগুলোর কর্মসূচিতেও সফল হবো এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো বলে আশা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর