রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ

শেরপুরে বালু উত্তোলনের অপরাধে ১জনের কারাদন্ড, উত্তোলন যন্ত্র ধ্বংস

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার নালিতাবাড়ী ভোগাই নদীর পাড় কেটে ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহীন মিয়া নামে এক বালু দস্যুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার মৌলভীপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ভোগাই নদীর
পাড় ভেংগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শাহীন মিয়াকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এ অভিযানে ভোগাই নদীর রাবারড্যাম, রাজাখালপাড়, চকযোগানিয়া এলাকায়
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে কারাদণ্ড ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি মাচা, ১২ টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) মো. আনিসুর রহমান, পুলিশ, আনছার ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর