শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মাহফুজুর রহমান (মাহফুজ)। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
মাহফুজুর রহমান বর্তমানে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১ নং কাংশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কাংশা ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন বলে জানা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি এলাকার মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান (মাহফুজ) বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে কাংশা ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করব। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর