শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস

রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ৫নং ওয়ার্ডের তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন।
তরুণ প্রজন্মের এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এলাকার উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ও তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। তিনি মনে করেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তরুণদের মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
মোঃ ইসমাইল হোসেন বলেন, “আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ ও দেশ অনেক দূর এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, রানীশিমূল ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। জনগণের প্রত্যাশা ও এলাকার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে তাদের দক্ষতা ও মেধার বিকাশে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসন্ন ২নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন তরুণ প্রজন্মের এই প্রার্থী মোঃ ইসমাইল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর