রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

রিপোর্টারের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে পৌর শহরের বাঁশবাজার খেলার মাঠে সমবেত হন।

সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বাঁশবাজার খেলার মাঠ থেকে শুরু হয়ে তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিব আব্দুল্লাহ, এবং উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর