বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রিপোর্টারের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরুন্নবী জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মিলিন হোসেন প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, শ্রেণী পরিবর্তন করে তিন ফসলী জমিতে পুকুর খনন করা যাবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে কঠোর হতে হবে। জলাবদ্ধতা দূরীকরনে পানি প্রবাহের সকল পথ উন্মুক্ত করে দেয়া হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। শিক্ষার গুণগত মানোন্নায়নের সকল প্রচেষ্টা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের শ্রেণী কক্ষে ফিরে যাওয়ারও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর