শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সগুনা ইউনিয়নের কুন্দইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাড়াশ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে ৮’শ শিক্ষকের অংশগ্রহনে দিন ব্যাপী ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই মিলন মেলায় বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার শাহা, জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী সুপারেনটেন্ডেন্ট আমিনুল ইসলাম, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমূখ।
এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আপনরা শিশুদের পাঠদানের ক্ষেত্রে অধিক যতœবান ও দায়িত্বশীল হবেন। আপনাদের এ মিলন মেলা তাড়াশ উপজেলায় শিক্ষার মেলবন্ধন গড়ে তুলবে। এর পর মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
পরে বিকেলে দ্বিতীয় পর্বে প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মনা শিক্ষক ও জনপ্রিয় সংগীত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর