শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রিপোর্টারের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।রোববার (১২ জানুয়ারি) নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে নওগাঁ ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারো ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। বিএনপি ও জামায়াতে মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সু-সম্পর্ক রয়েছে। আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে, এটাই আমরা আশা করি।’

নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো: শাহিনুল আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতে আমীর খ ম সাকলাইন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম মুর্তজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর