সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তাড়াশে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন, মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাসেদ আলী। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির আর্দশে অনুপ্রানীত হয়ে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। কখনো আ’লীগের কোন কমিটিতে ছিলাম না। ২০১৮ সালের দেশীগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি গঠিত হয়েছিল সেখানে আমার কোন সম্পৃক্ততা ছিল না। উক্ত কমিটিতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’টি পদ ছিল। সেই কমিটিতে আমার নাম থাকা হাস্যকর। শুধু আমাকে এবং উপজেলা কৃষক দলের নেতা -কর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন ,সম্মানহানী ও হয়রানী করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে। আর কতিপয় সাংবাদিক তথ্য যাচাই-বাছাই না করেই দায়িত্বহীন ভাবে সংবাদ প্রকাশ করেছেন। এ ধরণের সংবাদ প্রকাশে আমি মানুসিক ভাবে আহত। সংবাদকর্মী ভাইদের প্রতি আহবান অনুসন্ধান মূলক দৃষ্টি কোণ থেকে তথ্য যাচাই-বাছাই করে জাতির কাছে সঠিক সংবাদ তুলে ধরবেন। আমার উপর দোষারোপের বিচারের ভার আমি আপনাদের, রাষ্ট্রের, প্রশাসনের সকল স্তরের ব্যক্তিবর্গ ও জনগণের উপর ন্যাস্ত করলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর