সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজারে অবঃ সার্জেন্ট মাহমুদুল ইসলাম মুকুলের অর্থায়নে ওই কম্বল বিতরণ করা হয়। তাড়াশ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহরিয়ার সেতারের সভাপতিত্বে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি স. ম. আফসার আলী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ছাইদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুন্নবী প্রমূখ। অপর দিকে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জিয়াউর রহমানের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তাঁর রুহের মাগফেতার কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর