সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার মাধাইনগর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী ও হয়রত আলী, উপজেলা বিএনপির
সহ- সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সম্পাদ
অধ্যাপক দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার সরকার, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ, সহ- সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহির রায়হান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক খবির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া খাতুনসহ বিএনপির অঙ্গ- সংগঠনের নেতা- কর্মীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স. ম. আফসার আলী বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম জিয়াও কৃষকদের কল্যানে কাজ করেছেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। সমাবেশে শহীদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কৃষি ক্ষেত্রে উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ ও অবদানসমুহ লিখিত আকারে পাঠ করে শোনান এবং তারেক রহমানের কৃষি ক্ষেত্র উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর