সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তাড়াশে জিকেএস হসপিটাল পরিদর্শন করলেন আব্দুল আওয়াল মিন্টু

রিপোর্টারের নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টু। পরে জিকেএস স্কুল মাঠে কিছু সময় যাত্রা বিরতি করেন। এ সময় তিনি জিকেএস হসপিটাল পরিদর্শন করেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তাড়াশের প্রত্যন্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, কৃষি এলাকা ঘরে দেখেন। পরে তিনি যাত্রা পথে জিকেএস হসপিটাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, তাড়াশ উপজেলার বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশ- রায়গঞ্জ আসনের এমপি পদ প্রার্থী এবং বিশিষ্ট সমাজ সেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর। এ ছাড়াও উপস্থিত ছিলেন,তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, পৌর যুবদল নেতা আমনিুল ইসলাম, রিপন তালুকদার, এরশাদ আলী, সাইদুর রহমান, ফরহাদ আলী মাষ্টারসহ ছাত্রদল,যুবদলের নেতৃবৃন্দ।
বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টু জিকেএস হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় খন্দকার সেলিম জাহাঙ্গীর তাড়াশ উপজেলায় একটি ভারী শিল্প ও কলকারখানা স্থাপনের জন্য আবেদন পত্র দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর