সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তাড়াশে নারী উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ

রিপোর্টারের নাম / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে নারী উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষাণার্থীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাস সাধন প্রকল্পের আয়োজনে ওই কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পাদ কর্মকর্তা আমিনুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রবিন্দ্রনাথ চন্দ্র, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা ইমরান হোসেন সোহাগ, নারী উদ্যোক্তা ফাতেমাতুজ্জহরা প্রমূখ।
উক্ত প্রকল্পের আওতায় ২ হাজার ২০০ নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ২৫০ নারীর প্রশিক্ষণ চলমান রয়েছে। ইতোমধ্যে ২৪০ থেকে ২৫০ জন নারী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। নবম ও দশম ব্যাচের ৫০ জন নারীর মধ্যে ভাতার চেক বিতরণ করা হয়। ১৬ জন সফল নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক প্রদান ও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তাড়াশ, সিরাজগঞ্জ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর