শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

তাড়াশে এক্সেভেটর মেশিন পোড়ালো গ্রামবাসী

রিপোর্টারের নাম / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে পাঁচটি গ্রামে পানি প্রবাহের গুরুত্বপূর্ণ স্থানে পুকুর খনন করার কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী এক্সরেভেটর মেশিন পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে মাধবপুর গ্রামের জি কে এস জুনিয়র বালিকা বিদ্যালয় এর পূর্ব পাশে আব্দুল মতিন, বকুল হোসেন , গোলাপ হোসেন, মাসুদ রানা, মালেক মেম্বার ও মোশারফ হোসেনের নেতৃত্বে ঐ পুকুর খননের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি ঐ স্থানে পুকুর খনন করা হলে মাধবপুর, চকগোপিনাথপুর, মথুরাপুর, সোলাপাড়া শ্রীকৃষ্ণপুর ও বোয়ালিয়া গ্রামের মাঠের পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। এই অভিযোগে তারা ওই স্থানে পুকুর খননের বাধা সৃষ্টি করে। একপর্যায়ে শুক্রবার গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী পুকুর খননরত এক্সরেভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে মেশিনটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর