শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফত

রিপোর্টারের নাম / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি বিলাশ বহুল প্রাইভেটকার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল বনপাড়া মহামসড়কের তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজ নামক এলাকা থেকে ৮১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত বিলাশ বহুল একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী জুয়েল বেপারী ভোলা জেলার চরফ্যাশন থানার সিরাজ বেপারীর ছেলে।
শুক্রবার দুপুরে ৮১ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, প্রাইভেট কার, নগদ ১ হাজার ৬৮০ টাকাসহ জুয়েল বেপারীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর