শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

গোঁফ কেটেও শেষ রক্ষা হলো না সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের

রিপোর্টারের নাম / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

গোঁফ কেটে বেশভূষা পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের। পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। চাঁদাবাজি মামলায় আত্মগোপনে ছিলেন তিনি।

২০২৪ সালের ১৪ নভেম্বর শাহজাদপুর আমলি আদালতে চয়ন ইসলাম ও তার বোন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতার নাম উল্লেখ করে শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের আ. গফুরের ছেলে শাহাদত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বালু বিক্রিতে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, গাজীপুরের শ্রীপুর থানা থেকে এখন পর্যন্ত চয়ন ইসলামকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়নি। তাকে আনা হলে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার সাবেক যুবলীগ নেতা মৃত খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে গতকাল রোববার রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার তলার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী এবং জাহাঙ্গীর নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর