বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে গরু চোর সন্দেহে ৩ জন আটক,পুলিশের হাতে সোপর্দ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে গণধোলাইয়ের পর তিন গরু চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

আটক ব্যক্তিরা হলেন—দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (১৭) ও সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ঢুকে আলম মিয়া, গোলাম রাব্বি ও শামিম মিয়া নামে এই তিন গরুচোর। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে।

খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘণ্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ির পাশ থেকে কাঠের স্তূপের মধ্যে লুকানো অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত এক মাসে উপজেলায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর