শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

রাউজান প্রেস ক্লাবের ২০২৫ সালের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

এম,দিদারুল আলম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

  • রাউজান প্রেস ক্লাবের ২০২৫ সালের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠি

রাউজানের ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রতি আরো জোরদার করার প্রত্যয়ে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রাকৃতির এক অনন্য রূপের রানী খ্যাত রাঙ্গামাটি পাহাড়ে ঘেরা হ্রদে ও বিনোদন কেন্দ্র পার্কে এবং বিভিন্ন দর্শনীয় স্থানে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত বনভোজন ও মিলন মেলা কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, খেলাধুলা, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন। সেই সাথে ছিলো সকালের নাস্তা, দুপুরে মধ্যাহ্ন ভোজ আর বিকেলে চায়ের সাথে মিষ্টান্ন আড্ডা। আরো ছিলো আকর্ষণীয় র‌্যাফল ড্র আর গান। বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম। রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।

বক্তরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, একটি নৈতিক অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজের দৃষ্টি খুলে দেওয়ার জন্য আমরা কাজ করি। আমরা যারা সমাজ, দেশ রাষ্ট্রকে ভালোবাসি, দেশের মানুষের সেবায় কাজ করতে চাই তাদের সবার একই পথ। সাংবাদিক সমাজও সেই পথের পথিক। তাই আমাদের সবাইকে একই পথে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবায় আরো কাজ করতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, সদস্য এ.এম মামুনুর রশিদ, সদস্য কাজী সরোয়ার খান মঞ্জু। উপস্থিত ছিল সাংবাদিক পুত্র মো. শয়ন বিন জাহেদ, মো. বায়েজিদ আইহান, কাজী আলভী, মো. মুনতাসির, সুমাইয়া মঞ্জু সহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর