বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রায়গঞ্জে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তাড়াশ টাইমস / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে ধান ক্ষেতের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেতে পায়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

নিহত ব্যক্তিকে মেরে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়া  হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে  রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। লাশ শনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর