সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

তাড়াশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ 

রিপোর্টারের নাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ তাড়াশের মাধাইনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন দৈনিক আলোকিত সকাল” পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি শরিফ আহমেদ। 

লিখিত অভিযোগে শরিফ আহমেদ জানান, গতকাল রবিবার(২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার সময় মাধাইনগর ইউনিয় ভূমি অফিসের পার্শ্বে তিন ফসলী জমিতে পুকুর খনন হচ্ছে জানতে পেরে সহকর্মী “দৈনিক ঢাকা প্রতিদিন” পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জার সাথে নিউজ সংগ্রহ করতে যাই। পুকুর খনন বিষয়ে সাক্ষাৎকার নিতে অফিসের দ্বায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ সেলিম আহম্মেদ এর নিকট যাই। মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন ফসলী জমিতে পুকুর খনন হচ্ছে এমন বিষয়ে প্রশ্ন করা হলে আমাদের সাথে অশালীন আচরণ শুরু করেন। তার অশালীন আচরনের  “দৈনিক ঢাকা প্রতিদিন” পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি জনাব সাব্বির মির্জা ভিডিও ধারণ করতে থাকলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রচন্ড রেগে গিয়ে আমাদের সাথে আরও খারাপ ব্যবহার করতে থাকেন এবং আমাদের গায়ে হাত দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এলাকাবাসীর অভিযোগ মোটা অংকের টাকার বিনিময়ে নাকের ডগায় জনাব মোঃ সেলিম আহম্মেদ তিন ফসলী জমিতে পুকুর খননের মৌখিক অনুমতি প্রদান করেছে। যার কারনে সাংবাদিক সহ যে কেউ পুকুর খননের কথা বললেই সবাইকে হুমকি ধামকি সহ অশালীন আচরণ করেণ এবং বলেন যে, পুকুর খননের কথা আমাকে না বলে ইউএনও কে বলেন। সেলিম আহম্মেদের দুর্নীতি ও অসাদাচরনের বিরুদ্ধে আইনগত বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম আহমেদ জানান, সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করিনি। তবে সাক্ষাৎ নিতে চাইলে বলা হয়েছে ইউএনও মহোদয়ের অনুমতি দরকার। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, আমি রাজশাহীতে মিটিং আছি এ বিষয়ে পরে কথা বলবো বলে তিনি ফোন কেটে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর