শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

বাকেরগঞ্জে বিএনপি থেকে সালাম মৃধা ও সোহেল ফরাজী বহিষ্কার

রিপোর্টারের নাম / ৩৪০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জ প্রতিনিধি: 
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধা ও যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীসহ ২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

রবিবার (৯ মার্চ) দলটির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানকে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়ার মত সহিংসতার ঘটনার সাথে যুক্ত থাকার গুরুতর অভিযোগে দলের গঠনতন্ত্রের বিধান মোতাবেক নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধা ও যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীসহ ২ নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত লিখিত বহিষ্কারাদেশটি প্রকাশের সাথে সাথে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর