মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

তাড়াশে বেপরোয়া গতির কারণে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

তাড়াশ টাইমস / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে আজ মঙ্গলবার (১৮ মার্চ ) বিকাল ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। ইতিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকি ও তার সহযোগী বাবু নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব(২০)ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো বাবু (২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর