বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় আহত যুবদল নেতা সহিদ চৌধুরী ও রাশেদ

এম,দিদারুল আলম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার

রাউজান চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাউজান পৌরসভা ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ‍্যোগে গহিরা উচ্চ বিদ‍্যালয় মাঠে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে গহিরা হতে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক সহিদ চৌধুরী এবং যুবদল নেতা মোহাম্মদ রাশেদ। গহিরা হতে কুন্ডেশ্বরী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা এক সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাইক থেকে ছিটকে পড়েন বাইক আরোহী যুবদল নেতা মোহাম্মদ রাশেদ ও বাইকের পিছনে বসে থাকা সাবেক ছাত্রনেতা সহিদ চৌধুরী। সাথে সাথে দুজনই মাটিতে পড়ে যায়। সাথে সাথে ওই এলাকার স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
যুবদল নেতা রাশেদ গুরুতর আহত হয় এবং বেশ কয়েক জায়গাই সেলাই করতে হয়। পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় বেড রেস্টের পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব‍্যরত চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর