শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা শুরু হয়েছে। দিনটি উপলক্ষে  শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই তিন জেলার মিলনস্থল নওগাঁ গ্রামের করতোয়া নদীর তীরে জমজমাট মেলা বসেছে। সেখানে শত শত বউ -শাশুড়ি উৎসবের আমেজে দিনভর কেনাকাটা করছেন ।

জানা গেছে, ভারতের আজমীর শরীফের পীর খাজা  মইনুদ্দিন চিশতী (রহঃ)’র আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন অর্থাৎ শনিবার ওই ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া,পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই তিন জেলার শত শত নারীদের উপস্থিতিতে মেলা সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে করে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকা বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হয়।

মেলার বিশেষ আকর্ষণ কাঠ, বাঁশ, বেতসহ স্টিলের আসবাবপত্রসহ, গৃহস্থালি জিনিসপত্র, হরেক রকম মৃৎপাত্র, কসমেটিক সামগ্রী, এলাকার বিখ্যাত মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছু প্রচুর পরিমাণে পাওয়া যায়। মূলত বছরের একটি দিন বউ মেলাকে ঘিরে বিশাল নওগাঁর বিশাল এলাকার ঘরে ঘরে ঝি- জামাইও নাইওরে আনা হয় দুই তিন দিন আগেই। ফলে এলাকায় নারীদের মাঝে এক ধরনের উৎসব আমেজ ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর