রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

খাসজমিতে নেতার দোকান

রিপোর্টারের নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

 বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ সংবাদদাতা : বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি বাজারে খাসজমি দখল করে ভবন নির্মাণ করেছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবন নির্মাণ শুরু হয়। পাঁচটি দোকানঘরের কাজ প্রায় শেষ। পাশাপাশি পেছনে বসতঘর নির্মাণকাজ চলছে সমানতালে। জানা গেছে, উপজেলার নিয়ামতি বাজারের একটি অংশ তোহা (কাঁচাবাজার) জমি নামে পরিচিত। খাসজমির মধ্যে তোহা অংশ বন্দোবস্ত বা হাতবদল করার বিধান নেই। বাকেরগঞ্জ ভূমি অফিসের কানুনগো আফজাল হোসেন, সার্ভেয়ার ফোরকান ও রিয়াজের যোগসাজশে ওই জমি দখল করেছেন মোস্তাফিজুর রহমান। স্থানীয়রা জানান, মোস্তাফিজের ছেলে সাব্বির আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও আওয়ামী লীগের পতনের পর যুবদলে যোগ দেন। পিতা-পুত্রের ক্ষমতার জোরে সরকারি তোহা জমিতে তারা স্থাপনা করেছেন। স্থানীয় বাসিন্দা রুস্তম আলী হাওলাদার ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগে জানান, মোস্তাফিজুর দুই বছর আগে খাস জমিতে ঘর তোলা শুরু করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিন তদন্ত করে ২০২২ সালের ৭ মার্চ প্রতিবেদন দাখিল করেন। একই বছরের ২৬ মার্চ তৎকালীন সহকারী কমিশনার ভূমি আবুজার মো. ইজাজুল হক স্বাক্ষরিত প্রতিবেদনটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত ২৫ মে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে নির্দেশ দেন। এর পর থেকে কাজ বন্ধ রাখেন মোস্তাফিজ। ৫ আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে তিনি ভূমি অফিসের একটি চক্রের সহযোগিতায় নতুন করে নির্মাণকাজ শুরু করেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সরকারি । নোটিশ দেওয়ার পর দুই বছর কাজ বন্ধ রেখে ফের শুরু । তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের বাকেরগঞ্জের নিয়ামতি বাজারে খাসজমিতে বিএনপি নেতার নির্মাণাধীন দোকান সমকাল জমিতে নির্মাণকাজ করতে মোস্তাফিজকে নোটিশ দিয়েছিলেন। ভবন নির্মাণ হয়ে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানার পর মোস্তাফিজুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ হলে তা উচ্ছেদ করা হবে। এতে ভূমি অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের দাবি, তিনি ডিসিআর (বন্দোবস্ত) করা জমিতে ঘর তুলছেন। এ জমি তোহা বাজারের কিনা তার জানা নেই। বাকেরগঞ্জ ভূমি অফিসের কানুনগো আফজাল হোসেন বলেন, মোস্তাফিজুর রহমান নামের একজন নিয়ামতি বন্দরে সরকারি জমিতে ঘর তুলেছেন শুনেছি। এর সঙ্গে আমি জড়িত নই। উপজেলা নির্বাহী অফিস থেকে তদন্ত চলছে। সত্যতা পেলে অবৈধভাবে নির্মাণ করা ঘর ভেঙে ফেলা হবে। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম মৃধা বলেন, মোস্তাফিজুর রহমানের পরিবার বিএনপির সমর্থক। তারা দলের কোনো পদপদবিতে নেই। এ ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই। তবে বিষয়টি জেনে মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল। ভূমি অফিসের অনুমতি নিয়ে ঘর তুলেছেন এমনটা জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর