বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড, মানববন্ধন

রিপোর্টারের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে চাচা ভাতিজার হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন। (২৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের পাশর্^ রাস্তার নয় নাম্বার ও দশ নাম্বার সেতু এলাকায় তারা মানববন্ধন করেন।
জানা গেছে, গত সোমবার হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের হরিনচড়া বাজার এলাকায় সকড় দুর্ঘটনায় রোকনুজ্জামান (৩১) ও আব্দুল আজিজ ফারুকীর (৪০) মৃত্য ঘটে। নিহতের বাড়ি তাড়াশের সগুনা ইউনিয়নের হেমনগড় গ্রামে।
মানববন্ধনে ভুক্তভোগী শাওন ফারুকী বলেন, আমার ছোট ভাই রোকনুজ্জামান ও ভাতিজা নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। তারা যখন হরিনচড়া বাজার এলাকায় পৌঁছায়, তখন একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন মারা যান। ঘাতক হাইচ গাড়িটি তাদের মোটরসাইকেল অনুসরণ করছিলো, প্রত্যক্ষদর্শী হরিনচড়া বাজারের একাধিক লোকজন এমনটাই জানিয়েছেন বলে দাবি নিহতের পরিবারের।
রোকনুজ্জামানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে দুর্ঘটনায় মরেনি। তাকে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই। তিনি কান্নায় ভেঙে পড়েন, বিলাপ করতে থাকেন ছেলের জন্য।
এদিকে নিহত রোকনুজ্জামানের স্ত্রী হিরা খাতুন মুঠোফোনে বলেন, বুধবার আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। বাবা হারা এতিম হয়ে সে পৃথিবীতে এলো। আমার সন্তানকে যারা এতিম করেছেন, তাদের বিচার দাবি করছি।
মানববন্ধনে স্থানীয় রঞ্জু প্রামানিক (৫৫) বলেন, ভাল মানুষ ছিলেন রোজনুজ্জামান ও নাসির উদ্দিন। তবে জমিজমা নিয়ে তাদের আত্মীয়ের সাথে বিরোধ ছিলো।
সলঙ্গা থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, মামলা হয়েছে সলঙ্গা থানায়। কিন্তু তদন্তের জন্য দেওয়া হয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানাকে।
এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সড়ক পরিবহন আইনে নিহতের পরিবার মামলা করেছেন। আমরা তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর