রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

রিপোর্টারের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহী

২০শে জুন ২০২৫ খ্রীস্টাব্দ শুক্রবার

বিএনপি একটি সাম্প্রদায়িক দল নয়। বিএনপি কখনও সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপিকে সাম্প্রদায়িক রূপে উপস্থাপন করার চেষ্টা চলছে। তবে অতীতেও তা সফল হয়নি, ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গৌরাঙ্গদেব শ্রীপাট খেতুর ধামে পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, “বাংলাদেশে জাতিগত বিভাজন নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে। তারা এ দেশের নাগরিক, এ দেশের মালিক। মুসলমানরা কখনও মনে করে না যে, কেবল তারাই এই দেশের মালিক।

তিনি আরও বলেন, “পতিত সরকার মসজিদ, মন্দিরসহ দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। সেই কারণেই শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখন অনেক ইমামও পালিয়ে গিয়েছিলেন। ধর্মীয় প্রতিষ্ঠান হবে সবার জন্য, এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিএনপির প্রতিষ্ঠানে রূপ দিতে চাই না।

অনুষ্ঠানে শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড পরিচালনা কমিটির সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায়, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর