মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

অসহায় মহিলা কষ্ট অর্জিত টাকা দিয়ে কেনা জমিতে বাড়ি করতে না পাড়ায় জাতীয় মানবাধিকারে সাহায্য চেয়ে আবেদন

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

বগুড়া পৌরসভা কৈগাড়ি পূর্বপাড়া ১৩ নং ওয়ার্ডে একজন স্বামী হারা অসহায় মহিলা ও এক কন্যা সন্তানের জননী ২০১৬ সালে পৌনে চার শতক জায়গা ক্রয় করে।

জায়গা ক্রয় করার পরে সেখানে বসতভিটা তৈরি করতে গেলে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরশার আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তিদের নানান মুখি বাধার সম্মুখের কারণে তৎকালীন সময় হতে এখন পর্যন্ত উক্ত জায়গায় বাড়ি ঘড় তৈরি করতে পারে নাই। যখনই তিনি সেখানে মিস্ত্রি নিয়ে কাজ করতে গেছেন তখনই তাকে নানান বিধি ভয় দেখিয়ে ও মিস্ত্রিদের মারধর করে সেখান থেকে বিতাড়িত করেছেন।

তিনি বলেন তৎকালীন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতারা এ ঘটনার সাথে সম্পৃক্ত যারা এখন অনেকেই পলাতক। কিন্তু ৫ই আগস্টের স্বৈরাশাসক শেখ হাসিনা পলায়েন করলেও অদৃশ্য শক্তির কারণে এখনো আমার ওপর হুমকি ধামকি এবং আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জায়গা নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। ৫ই আগস্ট এর পর মিস্ত্রি নিয়ে কাজ করতে গেলে তখনও আমি বাধার সম্মুখীন হই।

এমত অবস্থায় প্রশাসনিক ভাবে সঠিক এবং ন্যায় বিচার পাওয়ার আশায় সাহায্য সহযোগিতায় চেয়ে পুলিশ প্রশাসন (পুলিশ সুপার কার্যালয়, শাজাহানপুর থানা এবং কৈগাড়ি পুলিশ ফাঁড়ি) সহ মানবাধিকার সংগঠনের সহযোগিতা চেয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার নিকট অভিযোগ পত্রটি জমা দিলেন উক্ত ভুক্তভোগী নারী মোসাম্মৎ নার্গিস খাতুন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার পক্ষ থেকে অভিযোগ পত্রটি গ্রহণ করেন উক্ত সংগঠনের সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর