রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জের তাড়াশে দলবদ্ধ ধর্ষণ মামলায় আটক দুই

রিপোর্টারের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলা নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা-পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন।

গ্রেফতার কৃত আসামিদের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় ওই শিল্পী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হকসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর