শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

রিপোর্টারের নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে ওপেন মার্কেট সেল (ওএমএস) এবং খাদ্যবান্ধব (ফেয়ার প্রাইস) কর্মসূচির ডিলার নিয়োগ লটারি পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওএমএস-এর ৬টি এবং খাদ্যবান্ধব কর্মসূচির ১৬টি পয়েন্টে ডিলার নিয়োগে স্বচ্ছতার ভিত্তিতে লটারি প্রক্রিয়া শেষ হয়েছে।

লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম. আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ প্রমুখ।

খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে দত্তবাড়ী পয়েন্টে কে এম রাসেল, মহিষলুটিতে মো. দুলাল হোসেন এবং কাস্তাপয়েন্টে আব্দুল্লা আল সাকিব ওএমএস লটারিতে বিজয়ী হন। ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর