শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস

রিপোর্টারের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন দখল করে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি প্রায় তিন মাস আগে থেকে জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। সেখানে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের সাইন বোর্ডও লাগানো হয়েছে। সরেজমিন সেখানে ঘুরে এই প্রতিবেদক সাইনবোর্ড লাগানোর সত্যতাও পেয়েছেন।
স্থানীয়রা জানান, গত তিন মাস ধরে তুলা উন্নয়ন বোর্ডের ভবনটি জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন। তবে ভবন দখল করার অভিযোগটি অস্বীকার করেছেন জামায়াত নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। মাস তিনেক আগে ভবনের ২টি রুম ঠিকঠাক করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাতায়াত করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরও বেশ কয়েকটি সরকারি অফিস রয়েছে। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলেই ভবনটি ব্যবহারের জন্য নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। তবে এটাকে দখল বলা ঠিক হবে না, পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন এই তো। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর