বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাহসী সাংবাদিক মাহিদুল হাসান সরকার জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মনোনীত।

রিপোর্টারের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তরুণ সাহসী সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

নিয়োগপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মাহিদুল হাসান সরকার বলেন, “জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় পত্রিকার সম্মানিত সম্পাদক খান সেলিম রহমান ভাই, প্রকাশক প্রিয় বোন আছিয়া রহমান কল্পনা ও সম্পাদকমণ্ডলীর সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ বিষয়ে জাতীয় মাতৃজগত পত্রিকা ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান মুঠোফোনে জানান, “মাহিদুল হাসান সরকার এক যুগেরও বেশি সময় ধরে সততা, ন্যায়, নিষ্ঠা ও দুরদর্শিতার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময়ই পত্রিকার স্বার্থ ও নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পক্ষে সোচ্চার ছিলেন। সম্পাদকমণ্ডলীর সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।”

অন্যদিকে মাহিদুল হাসান সরকার আরও বলেন, “আমার পিতা একজন সাংবাদিক ছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমি সাংবাদিকতা পেশা বেছে নিয়েছি। আমি চাই আমৃত্যু নির্যাতিত-নিপীড়িত সাংবাদিক ভাই-বোনদের পাশে থেকে তাদের পরিবারের সদস্য হিসেবে কাজ করে যেতে। সবার দোয়া চাই যেন আমি এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

এ বিষয়ে *মাতৃজগত* পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু বলেন, “মাহিদুল হাসান সরকার ভাই একজন সৎ, নিষ্ঠাবান ও দুরদর্শী মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মাতৃজগত পরিবারের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাকে সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

এছাড়াও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বিসিপিসি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির জানান, “মাহিদুল হাসান সরকার একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ। কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে তিনি প্রথমেই পাশে দাঁড়ান। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমরা আনন্দিত ও গর্বিত।”

পরিশেষে, পত্রিকা কর্তৃপক্ষ ও সম্পাদকমণ্ডলীর সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মাহিদুল হাসান সরকারের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর