রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এম পি আব্দুল মান্নান তালুকদারের ইন্তেকাল

রিপোর্টারের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার ছেলে রাফিত মান্নান লেলিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মান্নান তালুকদার উক্ত আসন থেকে চার বার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আব্দুল মান্নান তালুকদার এলাকায় একজন জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর