বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালকের মৃত দেহ নদী থেকে উদ্ধার

রিপোর্টারের নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রামের ফুলজোর শাখা নদী থেকে শুক্রবার (১৮ জুলাই) বিকালে অটোভ্যান চালক জেলহক ওরফে সোহাগ আলীর (১৮) লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

সোহাগ উল্লাপাড়া উপজেলার পৌর শহরের এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

গত ১৩ জুলাই অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সোহাগ। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। সেই থেকে গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সোহাগ উল্লাপাড়া উপজেলার পৌর শহরের এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

গত ১৩ জুলাই অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সোহাগ। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। সেই থেকে গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত সোহাগ আলীর বড় বোন বিউটি খাতুন জানান, গত ১৩ জুলাই রবিবার বিকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সোহাগ। রাতে আর বাড়ি ফেরেনি। পরে আর পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। আমার বাবা একেবারে গরীব হওয়ায় সোহাগ অটোভ্যান চালিয়ে সংসার পরিচালনা করতেন। কে বা কারা আমার ভাইকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করে নদীতে ফেলে রেখে গেছে এটা আমরা এখনও বলতে পারছি না।
আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, এদিন স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ সোহাগ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোহাগের অটোভানটি পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে দৃস্কৃতকারীরা সোহাগের অটোভ্যান ছিনিয়ে নিয়ে শ্বাশরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। নিহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর