বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মরাদেহ পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার

রিপোর্টারের নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা সহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিলো। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যাক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।মরদেহটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর পড়ে ছিল। নিহতের পরনের জমা রক্তাক্ত ছিল। মুখ, মাথা সহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ জানান ‘মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেটে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার পর পুলিশ লাশ তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে সম্মিলিতভাবে আমরাও চেষ্টা করবো- কে বা কারা কেন হত্যা করেছে, কারণটি বের করার। সেই সাথে হত্যাকারীরা যেন দ্রুত গ্রেফতার হয় তাঁর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর