বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিরাজগঞ্জের সলংগায় হিরোইন সহ নারী মাদককারবারি আটক

রিপোর্টারের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলংগায় ১০৫ গ্রাম হিরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২,র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

শ‌নিবার (২৩ আগস্ট) সকা‌লে সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুকবার (২২ আগস্ট) রাত ২ টা ১০ মিনিটে “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হিরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হিরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ১। মোছাঃ রেকশোনা বেগম (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হিরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর