বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ আগষ্ট ) দিবাগত রাত আনুমানিক ২.৩০ টার দিকে আগুন লেগে ৫টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত আনছার আলী পুত্র মোঃ আবু জাফর ও মোঃ জাগাঙ্গীর আলমের বসত ঘরে। এলাকাবাসীর ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন ধরেছে।

এলাকাবাসীরা জানান, আচমকা তারা দেখেন মো. আবু জাফরের বাড়িতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন। এর মধ্যেই ওই বাড়ীর টিনের চাল,নগদ টাকা,গহনা , দলিলাদি,আসবাবপত্রসহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে বসতঘর পুড়ে যাওয়া মো. আবু জাফর বলেন, আগুনের তাপ পেয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা তাড়াহুড়া করে শিশু বাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। এরপরই গ্রামের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে আমার ও আমার ভাইয়ের যা যা সম্পদ ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মাদ মুঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ি থাকা আসবারপত্র ও মালা মাল পুড়ে গেছে আর আমরা কিছু উদ্ধার করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর