রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে রাস্তা অবরোধ করে গণডাকাতি

রিপোর্টারের নাম / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায়। দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে বলে অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত যানবাহন চালকেরা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়।

ভুক্তভোগী চালকেরা বলছেন, রানীরহাট আঞ্চলিক সড়কটি ডাকাতিপ্রবণ এলাকা। কিছুদিন পর পর এখানে ডাকাতির ঘটনা ঘটে। তাড়াশ পৌর শহরের কোহিত তেঁতুলিয়ার চালক মো. জহুরুল ইসলাম জানান, আমি বগুড়া থেকে বাড়ি ফেরার পথে বেড়খালি গেলে সামনের গাড়িতে ডাকাতি হচ্ছে দেখে আমি আমার গাড়ি পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করি এমন সময় রাস্তার নিচে থেকে দুইজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করছে।

সড়কে গণডাকাতির বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ডাকাতির ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেখানে থাকা ডিউটিরত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর