রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

ঝিনাইগাতীর মেহেদী হাসান ১৮ তম নিবন্ধন পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে   প্রথম স্থান অর্জন করে এখন সহকারী শিক্ষক! 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া বাঐবাধা গ্রামে এক মুসলিম পরিবারে ২৪ ডিসেম্বর  ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন মেহেদী হাসান । 

 

পিতা রাশিদুল ইসলাম এবং মাতা  নাসরিন নাহার ৩ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় তম। মেহেদী হাসান  এর আরও ২ ভাই রয়েছেন। 

তার বড় ভাই নাজমুল হাসার পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ব্যবসায় সাহায্য করে, ছোট ভাই মাইনুল হাসান নিলয় ঝিনাইগাতী সরকারি  মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র,তার সহধর্মিণী  শেরপুর সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৩য় বর্ষে অধ্যয়নরত। 

ছোট থেকেই মেহেদী হাসান  অনেক মেধাবী ছাত্র ছিলেন। 

তিনি শালচুড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায়  জিপিএ ৪.৮৯ এবং 

এইচএসসি ২০১৭ সালে শেরপুর সরকারি কলেজ  জিপিএ ৪.৬৭ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 

এর পর নয়ন আহমেদ শেরপুর সরকারি কলেজ থেকে ২০২১ সালে স্নাতক ( প্রাণী বিজ্ঞান) বিভাগ থেকে সিজিপিএ ৩.৪৯ এবং ২০২২ সালে শেরপুর সরকারি কলেজ থেকে সিজিপিএ ৩.৭৫  নিয়ে  স্নাতকোত্তর কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

 

মেহেদী হাসান  পড়াশোনার পাশাপাশি  বৃহত্তর ময়মনসিংহের সুনামধন্য প্রতিষ্ঠান নবারুণ পাবলিক স্কুলেও শিক্ষকতা করতেন।

তিনি চাকুরীর পাশাপাশি পড়াশোনা করতেন। এরপর তাকে আর পিছনে ঘুরতে হয়নি  তিনি ১৮ তম নিবন্ধন পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে  প্রথম স্থান অর্জন করেন।

মা-বাবার দোয়া এবং বন্ধুবান্ধব ও সহ ধর্মিনীর অনুপ্রেরণায়  অবশেষে মেহেদী হাসান  সফলতার দেখা পেয়েছেন,  ১৮ তম নিবন্ধন পরীক্ষায় সহকারী শিক্ষক জীববিজ্ঞান হিসেবে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 

মেহেদী হাসান এর বর্তমান কর্মস্থল মডেল গার্লস ইনস্টিটিউট, শেরপুর সদর, শেরপুর।

দিন রাত অকাতরে পরিশ্রম করে  অনেক সংগ্রাম করে   আজ তিনি গন্তব্যে পৌঁছেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর